‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

এশিয়া পোস্ট বিনোদন
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই
স্যাম নিল। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই) ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্যানসার জয় করার পর তার এই আকস্মিক চলে যাওয়া পরিবার ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।

অভিনেতার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই ক্ষতি অত্যন্ত আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল। তবে সান্ত্বনা এই যে, শেষ সময়ে স্যাম সম্পূর্ণ ক্যানসারমুক্ত ছিলেন।

চলতি বছরের এপ্রিলে এই তারকা অভিনেতা জানিয়েছিলেন যে, রক্তের ক্যানসারের স্টেজ-থ্রির দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সম্পূর্ণ সুস্থ ও ক্যানসারমুক্ত। কিন্তু ক্যানসার জয়ের মাত্র কয়েক মাসের মাথায় চলে গেলেন তিনি।