Advertisement

ভুল পদ্ধতির কারণে কোন রোগে আক্রান্ত হন বিপাশা বসু

এশিয়া পোস্ট বিনোদন
ভুল পদ্ধতির কারণে কোন রোগে আক্রান্ত হন বিপাশা বসু
বিপাশা বসু

বলিউড নায়িকারা নিজেদের ফিটনেস ঠিক রাখতে নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকেন। বিশেষ করে মেদ ঝরাতে বিভিন্ন ডায়েট চার্ট ফলো করেন তারা। ফলে অনেক সময় সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে বিপাকে পড়েন নায়িকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী বিপাশা বসু। খবর: টিভি নাইন বাংলা

Advertisement

দ্রুত মেদ ঝরাতে পেশাদার কোনও ট্রেইনারের পরামর্শ ছাড়াই রাস্তায় ও ট্রেডমিলে দৌড়ানো শুরু করেন অভিনেত্রী। পাশাপাশি অনিয়মিত ক্র্যাশ ডায়েট শুরু করেন। ফলে ভুল পদ্ধতির কারণে মারাত্মক খেসারত দিতে হয় বিাপাশাকে। হঠাৎ করেই তার হাঁটুতে শুরু হয় অসহ্য যন্ত্রণা।

বিপাশা বসু
বিপাশা বসু

জানা গেছে, ২০০৫ সাল থেকেই হাঁটু ক্ষয়ের রোগ ‘অস্টিওআর্থারাইটিস’ ভুগছেন তিনি। বেশ কয়েক বছর আগে ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী। এরপরই সিদ্ধান্ত নেন ফিট হওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিপাশা।

অভিনেত্রী বলেন, আমার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। সে সময় স্লিম দেখানোর জন্য পোশাক দিয়ে শরীর ঢেকে রাখার চেষ্টা করতাম। আর তখনই উপলব্ধি করি ওজন কমানো খুবই জরুরি। ফলে মেদ ঝরাতে ট্রেইনারের পরামর্শ ছাড়াই ডায়েট এবং ট্রেডমিলে দৌড়ানো শুরু করলে হাঁটুতে যন্ত্রণা অনুভব করি। ভুল পদ্ধতির কারণে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সোজা হয়ে দাঁড়ানোও দুঃসাধ্য হয়ে পড়েছিল।

বিপাশা বসু
বিপাশা বসু

বিপাশা আরও জানান, এমআরআই রিপোর্ট দেখে চমকে উঠে চিকিৎসকরা জানান, আমার হাঁটুর অবস্থা একজন ৬৫ বছরের বৃদ্ধের মতো জীর্ণ হয়ে গিয়েছে। স্পষ্ট তাকে জানিয়ে দেন, আর কখনও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন না তিনি। এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব হবে না। এমন অবস্থায় অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

পরবর্তীতে ভারতীয় দুই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের পরামর্শে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিমাংশি বসুর অধীনে চিকিৎসা শুরু হয় বিপাশার। ফিজিওথেরাপিস্টের নির্দেশে হাঁটুর ওপর চাপ কমাতে বিশেষ ‘ওয়েট ট্রেনিং’ শুরু করেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর এখন অনেকটাই সুস্থ বিপাশা। তবে এই থেরাপি সারা জীবনই চালিয়ে যেতে হবে বলে জানান অভিনেত্রী।