logo
Advertisement

‘দ্য ব্যাডস অব বলিউড’র দ্বিতীয় সিজন নিয়ে যা জানা গেল

এশিয়া পোস্ট বিনোদন
‘দ্য ব্যাডস অব বলিউড’র দ্বিতীয় সিজন নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

গত বছর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করে নেয় শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। প্রথম সিজনের সাফল্যের পর থেকেই দর্শকরা উন্মুখ হয়ে ছিলেন দ্বিতীয় পর্বের ঘোষণার জন্য। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিরিজের অন্যতম চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী।

Advertisement

‘দ্য ব্যাডস অব বলিউড’ ব্যবসাসফল হওয়ার পর এর দ্বিতীয় সিজন নিয়ে কী ভাবছেন নির্মাতারা এমন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিলাল সিদ্দিকী জানান, এরইমধ্যে চিলিস এন্টারটেইনমেন্ট ও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মধ্যেও আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ নিয়ে কাজ শুরু করবেন তারা।

পরবর্তীতে আরিয়ান প্রসঙ্গে বিলাল জানান, পরিচালক হিসেবে আরিয়ান দারুণ তীক্ষ্ণ ও সচেতন। তাদের কাজের ধরন, রসবোধ ও চিন্তাভাবনার জায়গাটা মিলে যাওয়ায় চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে পর্দার পুরো কাজটিই বেশ সহজ ও মানসম্মত হয়েছে।

যদিও নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে একাধিক সূত্রের দাবি, আরও বড় পরিসর ও নতুন চমক নিয়ে ফিরছে ‘দ্য ব্যাডস অব বলিউড’ এর দ্বিতীয় সিজন। তাই আরিয়ানের এই নতুন চমকে চোখ রাখতে এখন থেকেই দিন গুনছেন অনুরাগীরা।