Advertisement

বিক্রান্ত ম্যাসিকে হুমকি, ফাঁস অভিনেতার গাড়ি-হোয়াটসঅ্যাপ নম্বর

এশিয়া পোস্ট বিনোদন
বিক্রান্ত ম্যাসিকে হুমকি, ফাঁস অভিনেতার গাড়ি-হোয়াটসঅ্যাপ নম্বর
বিক্রান্ত ম্যাসি

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমা দিয়ে প্রশংসিত হয়েছিলেন দর্শকমহলে। প্রশংসা কুড়ানোর পাশাপাশি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখিও হন তিনি। ছবিটি মুক্তির পর প্রকাশ্যে হুমকিও দেওয়া হয়েছিল তাকে। এমনকি অভিনেতার গাড়ি ও হোয়াটসঅ্যাপ নম্বরও ফাঁস হয়ে গিয়েছিল সামাজিকমাধ্যমে।

Advertisement

সম্প্রতি একটি টকশোতে বিষয়টি নিয়ে কথা বলেন বিক্রান্ত। অভিনেতার ভাষ্য, ‘দ্য সবরমতী রিপোর্ট’র বিষয়বস্তু নিয়ে অনেকরই আপত্তি ছিল। শুধু তাই নয়, ‘প্রোপাগান্ডা’ বলেও আক্রমণ করেছিলেন। তবে ছবিটি নিয়ে তিনি এখনও গর্বিত।

সামাজিকমাধ্যমে শুধু সমালোচনা নয়, বিক্রান্তের ব্যক্তিগত তথ্যও প্রকাশ্যে চলে আসে। একাধিকবার হুমকিও দেওয়া হয় অভিনেতাকে। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে বিক্রান্ত বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা এ ধরনের হুমকি দেয় বা কটূক্তি করে, তাদের কথাকে নিজের জীবনের ওপর এতটা প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।

২০২৪ সালে মুক্তি পায় ধীরজ সরনা পরিচালিত ‘দ্য সবরমতী রিপোর্ট’। ২০০২ সালের গোধরাকাণ্ড ও সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এর গল্প। সিনেমায় সাংবাদিক সমর কুমারের চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত।