তাদের নতুন গান ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’

https://admin.asia-post.com/Home/Index
এশিয়া পোস্ট বিনোদন
তাদের নতুন গান ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’
brazil

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মধ্যে টানটান উত্তেজনা, আর বাংলাদেশে এই উন্মাদনার বড় একটি অংশ জুড়ে থাকে ব্রাজিল সমর্থকরা। প্রিয় দলকে অনুপ্রেরণা জোগাতে এবং হেক্সা (ষষ্ঠ) মিশনকে সামনে রেখে এবার ব্রাজিল ভক্তদের জন্য তৈরি হলো বিশেষ একটি গান, যার শিরোনাম ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’।

Advertisement

গানটি যৌথভাবে গেয়েছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। শাদাত হোসেন নাদিমের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাজ্জাদ, রাফায়েল এবং নাদিম নিজে। গানটির সংগীতায়োজনে জুয়েল মাহমুদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন নাদিম।

বিশ্বকাপের জোয়ারে শামিল হতে গানটি নিয়ে বেশ আশাবাদী পুরো টিম। গানটি প্রসঙ্গে সুরকার ও কণ্ঠশিল্পী শাদাত হোসেন নাদিম বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আবেগ সব সময়ই অন্যরকম। বিশেষ করে ব্রাজিল ভক্তদের যে উন্মাদনা, সেটাকেই আমরা গানের কথায় ও সুরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’ গানটি প্রত্যেক ব্রাজিল সমর্থকের মনে নতুন করে উদ্দীপনা জোগাবে বলে আমার বিশ্বাস। এরই মধ্যে গানটি ওভারডোস বাই নাদিম ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়ছে। এছাড়া গানের সঙ্গে যুক্ত সবাই নিজেদের সেরাটি দিয়েছেন।’’

গানটির সংগীতায়োজক জুয়েল মাহমুদ জানান, বিশ্বকাপের আমেজ মাথায় রেখে গানটি তৈরি করা হয়েছে।