বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ালেন সোনু সুদ
এশিয়া পোস্ট বিনোদন

ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে নেপালে। এখন পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন প্রায় ১৪০০ জন। দেশটির কঠিন এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বলিউড তারকা সোনু সুদ।
সম্প্রতি সামজিক মাধ্যমে ত্রাণ ও পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তিনি প্রস্তুত এবং সকল উপায়েই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন অভিনেতা।

এর আগেও বহুবার বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নিজের সাধ্য মতো চেষ্টা করেছেন অসহায়, দুর্গতদের সহায়তা করার। এবার তার ব্যতিক্রম হলো না। শুধু তিনিই নন, বন্যার্তদরে পাশে দাঁড়িয়েছেন সঞ্জয় দত্ত, মণীষা কৈরালা, কঙ্গনা রানাওয়াত, অনুপম খেরসহ অনেকেই।
সূত্র: টিভি নাইন বাংলা


