রণবীরের সঙ্গে লড়াই থেকে সরে দাঁড়ালেন যশ

একই দিনে রিলিজ পাওয়ার কথা ছিল ভারতের দুই অংশের দুই হাইভোল্টেজ সিনেমা। বলিউডের ‘ধুরন্ধর ২’ ও দক্ষিণী ‘টক্সিক’ নিয়ে স্বাভাবিকভাবেই চড়ছিল উত্তেজনার পারদ। আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল বলিতারকা রণবীর সিং ও দক্ষিণের রকিং স্টার যশের সিনেমা দুটি। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না বলিউডের অন্যতম বিগ ক্ল্যাশ। সব জল্পনায় পানি ঢেলে ‘টক্সিকে’র নির্মাতারা ঘোষণা দেন সিনেমাটি পেছানোর।
সাধারণত ঈদ বা দোলের সময় যে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। টক্সিকের নির্মাতারা পেছানোয় এবার তা হয়নি। একসঙ্গে ‘টক্সিক’ ও ‘ধুরন্ধর ২’ পাচ্ছে বলে এর দুই সপ্তাহ আগে কোনো সিনেমা রিলিজের সাহস পাননি অন্য নির্মাতারা।
একই দিনে তারিখ ঘোষণার পর থেকেই দুই সিনেমাকে ঘিরে ক্রমেই চড়ছিল প্রত্যাশার পারদ। কে কাকে টেক্কা দেবে, তা নিয়েও জল্পনা ছিল। যশ নিজেই সোশ্যাল মিডিয়ায় ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তি পেছাচ্ছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ জুন। এর ফলে রণবীর সিং একাই রাজত্ব করবেন ঈদের বাজারে। সূত্র: সংবাদ প্রতিদিন
কেন সিনেমাটি পেছানো হলো—সে বিষয়ে যশ লেখেন, ‘টক্সিক নির্মাণ করা হয়েছে বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি গ্লোবাল পরিকল্পনায় ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাজুক হওয়ায় সেখানে আমাদের দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছানোর লক্ষ্যে প্রভাব ফেলেছে। আর সে কারণেই কঠিন কিন্তু চিন্তাপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয়েছে।’ রণবীরের অ্যাকশন স্পাই থ্রিলার নাকি যশের ‘বড়দের রূপকথা’—এ নিয়ে দর্শকদের যে উত্তেজনা ও জল্পনা ছিল, তা স্তিমিত হওয়ায় উভয় পক্ষই হয়তো খুশি।