Advertisement

নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন শাবনূর

এশিয়া পোস্ট বিনোদন
নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন শাবনূর

পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সরব ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অভিনয় দক্ষতায় অনন্য উচ্চতায় অবস্থান তার। তবে শাবনূরের ব্যক্তিগত জীবনও কম সমালোচিত নয়। বিশেষ করে চিত্রনায়ক সালমানশাহর মৃত্যুর জেরে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

Advertisement

সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় অনেকেই তার সম্পৃক্ততা খুঁজেছেন। এমনকি কেউ কেউ তাকে দোষী আখ্যা দিয়ে বিচারের দাবিও জানান। ঠিক তখনই সামজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন নায়িকা।

শাবনূরের ফেসবুক থেকে নেওয়া
শাবনূরের ফেসবুক থেকে নেওয়া

গেলো ১৮ আগস্ট ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন শাবনূর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’। নেটমাধ্যমে সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততার যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, অল্প শব্দের পোস্টটি হয়তো তারই বহিঃপ্রকাশ।

ক্যারিয়ারে ‘তুমি আমার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন সালমান শাহ-শাবনূর। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি ছবিতে অভিনয় করেন তারা। দর্শকদের নজর কাড়ার পাশাপাশি এই জুটির অধিকাংশ সিনেমাই ব্যবসায়িক সাফল্য লাভ করে ঢালিউড বক্সঅফিসে।