Advertisement

ফের মা হলেন পূজা, প্রকাশ্যে সন্তানের প্রথম ঝলক

এশিয়া পোস্ট বিনোদন
ফের মা হলেন পূজা, প্রকাশ্যে সন্তানের প্রথম ঝলক

ফের মা হলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ১৪ আগস্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারকা দম্পতি পূজা-কুনাল ভার্মার দ্বিতীয় সন্তান এটি। সামাজিক মাধ্যমে নবজাতক কন্যার একটি ভিডিও শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

ক্যাপশনে পূজা লিখেছেন, আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক। ভিডিওতে পূজা-কুনালের কন্যাসন্তানের জন্মের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিয়ে করেন পূজা-কুনাল। একই বছরের অক্টোবরে পুত্রসন্তানের মা হন পূজা। এবার মেয়ের বাবা-মা হয়ে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। বর্তমানে দ্বিতীয় সন্তানের আগমনে খুশির জোয়ারে ভাসছে পূজা-কুনালসহ পুরো পরিবার।

হিন্দি ধারাবাহিক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু পূজার। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী।