logo

বিপুল রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরি

বিপুল রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা বিপুল রায়ের বাড়িতে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রিল লাইফে ‘এফআইআর’ খ্যাত অভিনেতা বিপুল রায় অনেক অপরাধীকে পাকড়াও করলেও এবার রিয়েল লাইফে নিজেই পড়লেন চুরির কবলে। তার বাড়ির পরিচারিকা এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

বাড়িতে কারও না থাকার সুযোগে গৃহপরিচারিকা দীপালি খারওয়া স্বর্ণালংকারসহ বিদেশি মুদ্রা চুরি করেছে বলে জানা যায়। এ ব্যাপারে বিপুল রায় মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। সেখানে তিনি বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ, রুপার বহু গহনাও চুরি হয়েছে বলে অভিযোগ করেন।

অভিযোগে বিপুল রায় জানান, ওই পরিচারিকা বেশ কিছুদিন ধরেই তার বাড়িতে কাজ করছিলেন। সম্প্রতি তিনি লক্ষ্য করেন, আলমারিতে রাখা তার স্ত্রীর বেশ কিছু মূল্যবান গহনাসহ বিদেশি মুদ্রা নেই। সন্দেহ হওয়ায় পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই ওই নারী পালিয়ে যায়। নগদ ও অলংকার মিলিয়ে ৭ লাখ রুপির মালামাল চুরি হয়ে বলেও তিনি জানান।

পুলিশের তরফ থেকে জানানো হয়, তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত। পুলিশের একটি দল ওই পরিচারিকার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে।