আরশের সঙ্গে ছবি প্রকাশ করে যে প্রশ্ন ছুড়ে দিলেন সুনেরাহ

বর্তমান সময়ের ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এই দুই প্রিয় মুখ একসঙ্গে জুটিবেঁধে একের পর এক কাজ করছেন। পর্দার বাইরেও বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের।
সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখে বোঝা যায়। এবার আরশের সঙ্গে একটি ছবি প্রকাশ করলেন সুনেরাহ। সেসঙ্গে ছুড়ে দিলেন একটি প্রশ্ন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ফেসবুকে আরশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন সুনেরাহ। ফ্রেমে দুজনই বেশ হাস্যোজ্জ্বল। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘গেল ১২ মাসে কফির পেছনে আপনি কত ব্যয় করেছেন?’
প্রসঙ্গত, গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্ট এসেছে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে সুনেরাহ-আরশকে। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।