মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান

বিশ্বকাপ জ্বরে ভুগেছে বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে
মঙ্গলবার (৭ জুলাই) মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে সরাসরি ‘লুজার’ এবং তাকে ‘বড় মাপের অভিনেতা’ বলে মন্তব্য করেছেন তিনি।
ম্যাচের এই রোমাঞ্চকর ও বিতর্কিত সমাপ্তির পর ইনস্টাগ্রামে অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে গওহর খান আর্জেন্টাইন সুপারস্টারের তীব্র সমালোচনা করেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কী এক লুজার, মেসি নয় যেন মেসি (যার অর্থ নোংরা বা বিশৃঙ্খল)। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।
গওহর খানের শেয়ার করা মূল ভিডিওটিতে আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।




