প্রকাশ্যে অনুপমপুত্র

দিন কয়েক আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় সংগীত তারকা দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। সামাজিক মাধ্যম একটি ফটোকার্ড শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছিলেন গায়ক। এবার সন্তানকে প্রকাশ্যে আনলেন অনুপম।
সোমবার সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ছুঁয়ে দেখো ব্যথা নেই। সঙ্গে জড়ে দিয়েছেন তার জনপ্রিয় গান ‘ব্যথা নেই’। বোঝাই যাচ্ছে, সন্তানের আগমনে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি।

এর আগে ফেসবুকে সন্তান জন্মের খবর জানিয়ে অনুপম লিখেছিলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তান হয়েছে। পাশাপাশি সকলকে ধন্যবাদও জানান তিনি। আপাতত সংগীত জগতের ব্যস্ততা বিরতি নিয়েছেন অনুপম। সন্তানের সঙ্গেই কাটছে তার বেশিরভাগ সময়।
২০২৪ সালের মার্চে সাতপাকে বাঁধা পড়েন অনুপম ও প্রস্মিতা। বিয়ের দুই বছরের মাথায় সন্তানের বাবা-মা হলেন তারা। ছেলের আগমনে আনন্দের জোয়ারে ভাসছে অনুপমসহ পুরো পরিবার।
সূত্র: এই সময়


