logo

প্রভার ভিডিওতে গৌরনদীর ঐতিহ্যবাহী দই

প্রভার ভিডিওতে গৌরনদীর ঐতিহ্যবাহী দই
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী বন্দরের প্রায় আড়াইশ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘গৌর-নিতাই মিষ্টান্ন ভান্ডার’। চমৎকার স্বাদ ও গুণগত মানের জন্য এই দোকানের দই ও মিষ্টি দেশজুড়ে সমান জনপ্রিয়।

এবার সেই ঐতিহ্যবাহী দোকানের দই ও মিষ্টির স্বাদ নিতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেনে। যেখানে এই দোকানের দই ও মিষ্টি খেতে দেখা যায় তাকে।

শেয়ার করা ভিডিওতে প্রভাকে বলতে শোনা যায়, ‘এটি বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী গৌর-নিতাই মিষ্টান্ন ভান্ডার। এখানকার মিষ্টি ও দই খুবই সুস্বাদু, তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি।

ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই গৌরনদীর এই ঐতিহাসিক মিষ্টির দোকানের অতীত ঐতিহ্য ও নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।