logo

আরিয়ানের মাদককাণ্ড মামলায় সমীরের নির্দোষ দাবি

আরিয়ানের মাদককাণ্ড মামলায় সমীরের নির্দোষ দাবি


বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান ২০২১ সালের নভেম্বরে একটি প্রমোদতরী থেকে আটক হন। ওই সময় তার নাম মাদককাণ্ডে জড়িয়ে যায়। ফলে এক মাস আরিয়ান খানকে জেল খাটতে হয়। ওই মাদক মামলায় এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে বাদশাপুত্রের মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগে আর্থিক তছরুপের মামলা হয়।

সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে সুবাদে পরিচালক হিসেবে নাম লেখান বলিউডে। মামলাটি মুম্বাইয়ের উচ্চ আদালতে এখনও বহাল। একই সময় এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধেও মামলা করেছিল সিবিআই। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই স্বপক্ষে সাফাই গাইলেন সমীর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে সমীর ওয়াংখেড়ে নিজেকে নির্দোষ দাবি করে কখনো শাহরুখ খানের কাছ থেকে ঘুষ বা কোনো টাকা নেননি বলে জানান। সমীরের আইনজীবী আদালতের কাছে জানান, এরই মধ্যে এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আদালতে সমীর এও জানান যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতে সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল।

২০২৩ সালে দায়ের করা এই আর্থিক তছরুপের মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও কয়েকজনের নাম দেওয়া হয়। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই উচ্চ আদালতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সমীর ওয়াংখেড়ে।