‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জিতলেন কাজিয়া

কেরালার মেয়ে কাজিয়া লিজ মেজো। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’র বিজয়ী তিনি। রোববার জমকালো আয়োজনে রাজস্থানের জয়পুরের জি স্টুডিওতে বসে সুন্দরী প্রতিযোগিতার এই আসর। ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ভারতীয় এই সুন্দরী। খবর: ইন্ডিয়া টুডে
সামাজিক মাধ্যমে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র পেজে কাজিয়ার ছবি পোস্ট করে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। ক্যাপশনে লিখেছে— ‘কাজিয়া লিজ মেজোর সঙ্গে পরিচিত হোন। নবনির্বাচিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’র বিজয়ী তিনি। কোটি মানুষের স্বপ্ন নিয়ে এখন মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার যাত্রা শুরু কাজিয়ার।
ভারতীয় হলেও কাজিয়ার শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি। এ ছাড়া মডেলিং, গান গাওয়ার পাশাপাশি ড্রাম ও ভায়োলিনও বাজাতে পারেন এই সুন্দরী। শুধু তাই নয়, ১২ বছর শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণও কাজিয়া নিয়েছেন। মালায়ালাম সিনেমা ‘শাইলক’ দিয়ে অভিনয়ে পা রেখেছেন কাজিয়া।
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হয়েছিলেন— সুস্মিতা সেন, উর্বশী রাউতেলা ও সেলিনা জেটলি। চলতি বছরের নভেম্বরে পুয়ের্তো রিকোতে বসবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজিয়া।


