logo

ভিডিও পোস্ট করে বিয়ের খবর দিলেন মনিকা কবির 

ভিডিও পোস্ট করে বিয়ের খবর দিলেন মনিকা কবির 

রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীর গায়ে হাত তুলে ভাইরাল হয়েছিলেন, যা গড়িয়েছিল ঘটনা আদালত পর্যন্ত। আলোচিত সেই মডেল এবার বিয়ে করলেন বাংলাদেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা বিয়ে করেছি।

মনিকা বিয়ে করেছেন বাংলাদেশি এক যুবক ওয়াহিদ জামানকে। শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন তারা। ভিডিওতে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে। সদ্য আলোচনার রেশ কাটতে না কাটতে মনিকার এই খবর ছড়িয়ে পড়েছে।