‘আমার সমস্যা, কাউকে আমি বিশ্বাস করতে পারি না’

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনো শহরের মডার্ন মেয়ে তো কখনো গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।
ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নম্বর ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
গত বছর ওমরা পালন করেছেন অহনা। দেশে ফিরেই নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন তিনি। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশকিছু পরিবর্তন দেখা মেলে অহনার।
এ বিষয়ে অভিনেত্রী জানান, জানান ওমরা পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান।
এদিকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা গেছে। তবে বরাবরই তিনি সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
অহনার বিয়ে নিয়েও অনেক সময় অনেক কথা শোনা গেছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কাউকে তিনি আর বিশ্বাস করতে পারছেন না। তাই বিয়েও করছেন না।
অহনা বলেন, আসলে বিশ্বাসের কিছু ব্যাপার আছে। কাউকে আমি বিশ্বাস করতে পারি না, এটা আমার সমস্যা। আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না। তবে আপনারা আবার ভেবে নিয়েন না যে, আমি কোনো রিলেশনশিপে আছি! প্লিজ কাউকে সঙ্গে আমাকে আর জড়াবেন না।
তিনি আরও বলেন, আপনরা যখন আমাকে বারবার বিয়ের কথা বলেন, সেগুলো শুনে আমার বাবা-মায়েরও অনেক কষ্ট লাগে। আমি তাদের একমাত্র মেয়ে।
বর্তমান সময়ে নাটকের সিন্ডিকেট নিয়ে অহনা বলেন, আসলে বিষয়টি সবাই জানে। কিন্তু দর্শক জানে না। আমি আসলে ঘরের কথা পরের কাছে বলতে চাই না। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। প্রেমের কারণে শুধু আমার সঙ্গেই থাকতে হবে, এমন কিছুই আমার সঙ্গে হয়নি এত বছরে। সামনেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই।