logo

‘দুই দিনের দুনিয়ায় কীসের এত রঙ’

‘দুই দিনের দুনিয়ায় কীসের এত রঙ’

ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী কেয়া পায়েলের। ব্যস্ততা যে শুধু অভিনয়ে তা নয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতে হয় তাকে। এর মধ্যে সক্রিয় থাকেন সামাজিকমাধ্যমেও। যেখানে নিয়মিত কাজের খবরাখবর দিয়ে থাকেন তিনি, শেয়ার করেন নিজের ব্যক্তিজীবনের মুহূর্তও।

ব্যস্ততার মাঝে কেয়া সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যান। দেশ ও দেশের বাইরের নানা স্থানে এরই মধ্যে ভ্রমণ করেছেন তিনি। সম্প্রতি তার ফেসবুকে নেপাল ভ্রমণের একটি ছবি শেয়ার করেন। মনোমুগ্ধকর সে ছবিতে কেয়াকে দেখা যায়, পাহাড়ের পাশে পাথর দিয়ে তৈরি একটি দেয়ালঘেরা ছাদের কিনারায় বসে আছেন তিনি। তার খোলা চুল বাতাসে হালকা উড়ছে। তিনি গাঢ় রঙের পোশাক পরেছেন।

অভিনেত্রী কেয়া পায়েল।

তার সামনে বিস্তৃত একটি শহর, যা নিচে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। শহরের পেছনে সবুজ পাহাড়ের সারি দেখা যাচ্ছে, আর আকাশে মেঘ জমে আছে। পুরো দৃশ্যটিতে নীলচে-সবুজ আভা রয়েছে, যা ছবিটিকে শান্ত, ভাবগম্ভীর ও স্বপ্নময় অনুভূতি দিয়েছে। এমনই একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘দুই দিনের দুনিয়ায় কীসের এত রঙ’।

অভিনেত্রী কেয়া পায়েল।

তার শেয়ার করা ছবি ও ক্যাপশন দুটিই ভক্তদের নজর কেড়েছে।

ঈদ উপলক্ষে কেয়ার হাতে বেশ কয়েকটি নাটক রয়েছে। যার মধ্যে অধিক অংশের শুটিং সম্পন্নও হয়েছে। বাকিগুলো ঈদের চার-পাঁচ দিন আগেই শেষ হবে বলে জানান এই অভিনেত্রী।