না ফেরার দেশে কিংবদন্তি হলিউড অভিনেতা

না ফেরার দেশে পাড়ি জময়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি। গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলেসের টলুকা লেকের নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।
টিম কারির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্সিয়া হারউইটজ। যদিও মৃত্যুর কারণ এখনও প্রকাশ করেননি অভিনেতার পরিবার কিংবা ম্যানেজার কেউই।
গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, ২০১২ সালে স্ট্রোক করার পর থেকে গত ১৪ বছর ধরে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন টিম কারি। প্যারালাইজড হয়ে হুহল চেয়ারেই আটকা ছিল তার জীবন।
১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেন টিম কারি। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। ১৯৭৫ সালের কালজয়ী মিউজিক্যাল সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এ অভিনয়ের তুমুল পরিচিতি পান দর্শক মহলে। শুধু পর্দায় নয়, মঞ্চেও সমানভাবে দাপিয়ে বেরিয়েছেন অভিনেতা।
হুইলচেয়ারে চলাফেরা কররেও অভিনয় ও ভয়েস অ্যাক্টিং চালিয়ে যান টিম কারি। ২০২৫ সালে প্রকাশ করেন আত্মজীবনী ‘ভ্যাগাবন্ড’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডের সিনে অন্দরে। বিনোদন দুনিয়ায় বহুমুখী অভিনয়, অনন্য কণ্ঠস্বর ও স্মরণীয় চরিত্রের জন্য দীর্ঘদিন দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন টিম কারি।
সূত্র: বিবিসি ও ইউএসএ টুডে


