Advertisement

কেন সংসার ভেঙেছিল মল্লিকা শেরাওয়াতের

এশিয়া পোস্ট বিনোদন
কেন সংসার ভেঙেছিল মল্লিকা শেরাওয়াতের
মল্লিকা শেরাওয়াত

বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যারিয়ার শুরু ভারতীয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের। এরপর মডেলিং ও সিনেমায় নাম লিখিয়ে শক্ত অবস্থান তৈরি করেন বলিউডে। তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি অভিনেত্রী।

Advertisement

মাত্র ২১ বছর বয়সে ভালোবেসে জেট এয়ারওয়েজের পাইলট করণ সিং গিলকে বিয়ে করেছিলেন মল্লিকা। কিন্তু শোবিজে তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন যেন বাধা হয়ে দাঁড়ায় সংসারজীবনে। পারিবারিক সম্মতিতে বিয়ে হলেও অল্প সময়েই ভেঙে যায় অভিনেত্রীর সংসার।

তবে বিয়ে-বিচ্ছেদ নিয়ে বরাবরই নীরব ছিলেন মল্লিকা। অবশেষ বিষয়টি নিয়ে অভিনেত্রীর চাচা সুশীল লাম্বা বলেন, ছোটবেলা থেকেই ধনী ও বিখ্যাত হওয়ার ইচ্ছা ছিল মল্লিকার। করণকে ভালোবেসে বিয়ে করলেও বিবাহিতজীবন তার জন্য উপযুক্ত ছিল না। তাই বিয়ের বন্ধন থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। যদিও এই সিদ্ধান্তে তার বাবা-মা ও শ্বশুরবাড়ির সবাই বিরোধিতা করেছিলেন।

তিনি আরও বলেন, মল্লিকাকে চলচ্চিত্রে কাজ করতে দিতে আগ্রহী ছিলেন না তার শ্বশুরবাড়ির মানুষ। রাতে বাইরে থাকা, পার্টি করাও একেবারেই পছন্দ করতেন না তারা। এতে মতবিরোধ তৈরি হয় করণ ও মল্লিকার। আর এ কারণেই ভেঙে যায় তাদের সংসার।

সংসার ভাঙার পর করণ নতুন করে জীবন শুরু করলেও এখনও একাই রয়ে গেছেন মল্লিকা। জীবনের অতীত পেছনে ফেলে নানা কাজে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। তার সময়ের অনেকেই বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন একাকী জীবন।

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় মল্লিকার। ‘মার্ডার’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ‘ওয়েলকাম’, ‘প্যায়ার কা সাইড এফেক্ট’, ‘ডাবল ধামাল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা। সর্বশেষ ২০২৪ সালে ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’ সিনেমায় দেখা যায় তাকে।