logo
Advertisement

নীরবে দেশের ব্যান্ড নিয়ে কাজ করছেন জুনায়েদ ইভান ও একঝাঁক তরুণ

এশিয়া পোস্ট বিনোদন
নীরবে দেশের ব্যান্ড নিয়ে কাজ করছেন জুনায়েদ ইভান ও একঝাঁক তরুণ
‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’-এর সদস্যরা।

দেশের ব্যান্ড মিউজিককে এগিয়ে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু গ্রুপ ও ফেসবুক পেজ সক্রিয়ভাবে কাজ করছে। দেশীয় ব্যান্ডগুলোর নতুন গান, কনসার্টের খবরসহ মিউজিক ইন্ডাস্ট্রির নানা আপডেট নিয়ম করে ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। এসব প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় কমিউনিটি হলো ‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’। তরুণদের তৈরি এই সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেস’-এর ভোকালিস্ট জুনায়েদ ইভান।

Advertisement

‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’-এর সদস্যদের সঙ্গে জোনায়েদ ইভান।
‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’-এর সদস্যদের সঙ্গে জোনায়েদ ইভান।

কমিউনিটিতে প্রায় ২০ জন তরুণ সদস্য রয়েছেন, যারা বিগত কয়েক বছর ধরে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই দেশীয় ব্যান্ড মিউজিককে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংগঠনের মূল লক্ষ্য তুলে ধরে এই কমিউনিটিটির প্রতিষ্ঠাতা আহম্মেদ আশিক বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো নতুন ও উদীয়মান ব্যান্ডগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা। উপদেষ্টা জুনায়েদ ইভান ভাইয়ের দিকনির্দেশনায় আমরা ইতোমধ্যে দেশের ছোট-বড় অনেক ব্যান্ডের গান ও কনসার্ট সফলভাবে প্রমোট করেছি। একসময় রংপুর অঞ্চলে ব্যান্ড মিউজিকের শ্রোতা বা ভক্তের সংখ্যা বেশ কম ছিল, কিন্তু এই কমিউনিটি গঠনের পর থেকে সেখানে ব্যান্ড মিউজিকের প্রতি মানুষের আগ্রহ লক্ষণীয়ভাবে বেড়েছে। আমাদের পেজ ও গ্রুপ মিলিয়ে বর্তমানে প্রায় মিলিয়ন ফলোয়ার রয়েছে। আমরা কঠোরভাবে একটি নীতি মেনে চলি—দেশীয় ব্যান্ড ছাড়া অন্য কোনো বিদেশি ব্যান্ডের প্রচারণা আমরা করি না।’ এ সময় তিনি আরও জানান দেশের ব্যান্ড মিউজিক নিয়ে আমাদের অনেকগুলো লক্ষ্য আছে। যেগুলো নিয়ে ধীরে ধীরে কাজ করব।

‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’-এর সদস্যরা।
‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’-এর সদস্যরা।

কমিউনিটির একমাত্র উপদেষ্টা হিসেবে জুনায়েদ ইভান তরুণদের বিভিন্ন পরামর্শ দিয়ে দিকনির্দেশনা দেন। তিনি জানান, তরুণদের যে কোনো গঠনমূলক ও ভালো উদ্যোগের পাশে তিনি এবং তার ব্যান্ড ‘অ্যাশেস’ সবসময় ছিল এবং থাকবে।

ফেসবুকে ‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’।
ফেসবুকে ‘নর্থ বেঙ্গল ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’।

প্রচারণা থেকে শুরু করে এই কমিউনিটির সার্বিক পরিচালনায় নীরবে কাজ করে যাচ্ছেন একঝাঁক উদ্যোমী তরুণ। সংগঠনটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়ান হাসান। এ ছাড়া সিনিয়র অ্যাডমিন পদে রয়েছেন বিশাল, আরাফাত, সাব্বির, সিয়াম আহমেদ, আশিকুর সিয়াম, তূর্য, বর্ণ, আরবাব, শিফাত, শাহিদ, রাকিব, খোকন, কৌশিক ও ইপু। পাশাপাশি বেশ কয়েকজন জুনিয়র মেম্বারও প্রচারণামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।