logo

৪২ বছর বয়সে কারিশমা তান্না মা হতে যাচ্ছেন

৪২ বছর বয়সে কারিশমা তান্না মা হতে যাচ্ছেন

ভারতীয় অভিনেত্রী ও মডেল কারিশমা তান্না বিয়ের পাঁচ বছর পর পেতে যাচ্ছেন মাতৃত্বের স্বাদ। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোপগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি নিজেই।

২০২১ সালে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী বরুণের সঙ্গে কিছু ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দেন কারিশমা। সেখানে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

উচ্ছ্বসিত কারিশমা সেই পোস্টে লেখেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।’

এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন কারিশমা তান্না। অভিনন্দন জানিয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই। অনেক ভক্তও তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।

২০০১ সালে সাড়া জাগানো ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ দিয়ে ছোটপর্দায় তার অভিনয়জীবন শুরু। পরে বড় পর্দাতেও দুর্দান্ত অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

কয়েক মাস ধরে কারিশমার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে জল্পনা দেখা গিয়েছিল। সামাজিকমাধ্যমে এই মাতৃত্বের ঘোষণার মধ্য দিয়ে অভিনেত্রী নিজেই সব জল্পনার অবসান ঘটালেন।