পাকিস্তানি অভিনেত্রীর মুখোশ উন্মোচন করলেন সাংবাদিক

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হিনা নিয়াজির জনপ্রিয় টিভি শো 'শুনো তো সহি'-তে সম্প্রতি অভিনেত্রী রেশম ও দিদারের মধ্যে ঝগড়া হয়। অনুষ্ঠানের শুরুতেই হওয়া ঝগড়াটি ভাইরাল হয়। যে কারণে রেশম ও দিদার এখন খবরের শিরোনামে। তবে এই পাকিস্তানি বিনোদন অঙ্গনের এই উত্তপ্ত পরিস্থিতির জন্য উপস্থাপিকা হিনা নিয়াজিকে দায়ী করেন পাকিস্তানি সাংবাদিক। এক পডকাস্টে প্রমাণসহ প্রখ্যাত সাংবাদিক নাঈম হানিফ এই কদর্য বিতর্কে হিনা নিয়াজির কথিত ভূমিকা ফাঁস করেছেন।
ঘটনার দিন অনুষ্ঠান চলাকালে রেশমকে ঘর-সংসার ধ্বংসকারী বলে অভিহিত করেন দিদার। এ সময় রেশমকে একজন অবিশ্বস্ত বন্ধু হিসেবেও আখ্যা দেন। এতে রেশমও দিদারের ওপর ক্ষিপ্ত হন। সে ঘটনা নিয়েই মূলত নাঈম হানিফ 'শুনো তো সহি'র সঞ্চালক অভিনেত্রী-মডেল হিনা নিয়াজিকে দোষারোপ করেন। সূত্র: রিভিউইট
পাকিস্তানি গণমাধ্যম রিভিউইটে নাঈম হানিফ বলেন, ‘এটি দিদার বা রেশমের কাজ নয়, এটি হিনা নিয়াজির চক্রান্ত। আমার কাছে অডিও প্রমাণ আছে, সেখানে হিনা হুমকি দিয়ে রেশমকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছিল। হিনা সব সময় অনুষ্ঠানের আগে অতিথিদের মেকআপ রুমে গিয়ে রেশম সম্পর্কে কটু কথা বলে। এতে অতিথিদের মনেও নেতিবাচক ধারণা জন্মে। এভাবেই হিনা তার অনুষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্য চক্রান্ত করে।’
পাকিস্তানি মিডিয়া জগতের এই নামি সাংবাদিক আরও বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—সম্প্রতি দিদারের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছে হিনা নিয়াজি। যে কারণে সে মেজাজ হারিয়ে রেশমের ওপর ক্ষিপ্ত হয়।’ এসময় নাঈম হানিফ রেশমকে পাঠানো হিনার একটি ভয়েস নোট প্রকাশ করেন।