logo
Advertisement

টাকা দিয়ে আমাকে কেনা যাবে না: রাজপাল

এশিয়া পোস্ট বিনোদন
টাকা দিয়ে আমাকে কেনা যাবে না: রাজপাল
রাজপাল যাদব

বিপদ আর সমালোচনা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের। তার বিরুদ্ধে করা চেক বাউন্স মামলার বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে চর্চা তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।

Advertisement

রাজপাল স্পষ্ট জানিয়েছেন, সাময়িক বিপদের জন্য ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলাটা অর্থহীনই মনে করেন তিনি। এমনকি টাকার জোরে তাকে কেনা যাবে না বলেও জানান অভিনেতা। খবর: টিভি নাইন বাংলা

তিনি বলেন, অর্থকষ্ট মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সেটা দিয়ে একজন শিল্পীর পুরো জীবন কিংবা ক্যারিয়ারের মাপকাঠি বিচার করা যায় না। বিপদে কিংবা সুখে যেভাবেই থাকি, আজও কোনো এয়ারপোর্টে নামলে ৫০০ মানুষ সেলফি তোলেন।

অভিনেতার ভাষ্য, কেউ আমাকে ৫, ১০ কিংবা ২৫০ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। কারণ, ছোটবেলা থেকেই নিজেকে শিল্পের কাছে উৎসর্গ করে দিয়েছি।

ভারতের ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’র সঙ্গে আর্থিক বিরোধের জেরে চেক বাউন্স মামলায় রাজপালকেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। একাধিকবার নেওয়া এবং কিছু টাকা দিলেও পুরো বকেয়া মেটাতে না পারায় তাকে আত্মসমর্পণের কড়া নির্দেশ দেয় আদালত।