ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। নাটকের এই পরিচিত মুখ তাণ্ডব সিনেমায় অভিনয় করেও আলোচিত হয়েছেন। এবার একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন সাবিলা।
গ্লাস ক্লিনার ব্র্যান্ড ‘মিস্টার ব্রাসো’ আনুষ্ঠানিকভাবে ‘কলিন’ নামে যাত্রা শুরু করেছে। আর কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে সাবিলাকে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’ বা উজ্জ্বলতাকে কেন্দ্র করে বাংলাদেশে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায়।
কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাবিলা নূরের যুক্ত হওয়া ব্র্যান্ডটির আধুনিক ও আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অংশ।
সাবিলা নূর বলেন, “পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিনের ভালো দিক হলো— খুব সহজেই এটি গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”