logo

কাজে ফিরছেন নাদিয়া

কাজে ফিরছেন নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া এ বছরের প্রথম দিন নিজের মা হওয়ার সংবাদটি প্রকাশ্যে আনেন। তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। তার আগে থেকেই তিনি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন। চলে যান মাতৃত্বকালীন ছুটিতে। এখন কাজে ফিরছেন তিনি। নাদিয়া তার কাজে ফেরার বিষয়টি নিজে থেকেই নিশ্চিত করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে পবিত্র রমজান উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হন। যার ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফিরলাম।’ ঈদুল ফিতর সামনে রেখে নাদিয়ার এমন কাজে ফেরাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

নাদিয়া রমজানের প্রথম দিন তার ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘পবিত্র রমজান আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত ও বরকত। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সিয়াম ও নেক আমল কবুল করার তৌফিক দান করুন। আমিন রমজান মোবারক।’ বিগত বছরগুলোতে ঈদ সামনে রেখে নাদিয়ার ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যেত। তবে এবার ভিন্ন, সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি থেকে ফেরায় বেছে বেছে অল্প কিছু নাটকে অভিনয় করবেন তিনি।