কারিনার সেই ‘পু’ রূপে কাজলকন্যা নিসা

ব্লকবাস্টার সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এর সেই আইকনিক চরিত্র ‘পূজা’ ওরফে ‘পু’-কে আবারও মনে করালেন কাজলকন্যা নিসা দেবগন। ২০০১ সালে শাহরুখ-কাজল-অতিমাভ বচ্চনের সাড়া জাগানো এই ছবিতে ছিলেন কারিনা ও হৃতিক রোশন। সোশ্যাল মিডিয়ায় এই লুক আসতেই হইচই চারদিকে। চারদিকে গুঞ্জন, তাহলে কি আসছে ‘পু’ নিয়ে সিনেমা?
‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় করিনা কাপুরের সেই বোল্ড অ্যান্ড গ্ল্যামারাস লুক আজও তরুণ প্রজন্মের জন্য ফ্যাশন অনুপ্রেরণা। আর এবার সেই আইকনিক সাজেই ধরা দিলেন নিসা। সেই লুকের এক নস্টালজিয়া উসকে দিলেন বলিউড সুপারস্টার কাজল ও অজয় দেবগনের কন্যা নিসা দেবগন। সূত্র আজকাল
সম্প্রতি বলিউড নেপোকিড নিসার কিছু মনোমুগ্ধকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি জমকালো লেহেঙ্গায় দেখা যায়। ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে তার এই বিশেষ লুকটি। কারণ লুকটি হুবহু ‘বোলে চুড়িয়া’ গানে কারিনার সেই রুপালি পর্দার কথাই মনে করিয়ে দিচ্ছে। নিসার এই অবতার দেখে নেটপাড়া বলছে, ‘পু ফিরে এলো নতুন রূপে।’
মনীশ মালহোত্রার লেহেঙ্গায় নিসাকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। হালকা পিচ এবং রুপোলি কারুকাজ করা এই পোশাকে তিনি যেন আধুনিক যুগের এক রাজকুমারী। একেবারেই ছিমছাম মেকআপ আর চুলে তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল।
বাবা-মা ইন্ডাস্ট্রির মহাতারকা হলেও এখনো নিসা অভিনয়ে পা রাখেননি। তবে নিসা নিজেকে নেপোকিড তকমা থেকে দূরে রেখে স্বতন্ত্র রাখতে চান। তার নিজস্ব একটি ফ্যাশন স্টেটমেন্ট দিয়েই তিনি তা করতে পারবেন বলে আশাবাদী।
কাজলকন্যার এই মোহনীয় ‘পু’ লুক দেখে বলিপাড়ায় কানাঘুষা, তবে কি বড়পর্দায় দেখা যাবে এই নতুন ‘পু’-কে?