logo
Advertisement

পপির মন্তব্য ঘিরে জয়ের পোস্ট

এশিয়া পোস্ট বিনোদন
পপির মন্তব্য ঘিরে জয়ের পোস্ট
ছবি: শাহরিয়ার নাজিম জয় ও সাদিকা পারভীন পপি

জীবনের সব পাপ ধুয়ে মুছে ফেলতে চান—সম্প্রতি এমন মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী। এদিকে পপির মন্তব্যের পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ এটা তারা বুঝতে পেরেছে।’

শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক থেকে নেওয়া
শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক থেকে নেওয়া

অভিনেতা আরও লিখেছেন, ‘আমার প্রশ্ন আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি। আমাদের কি হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’

এখানেই শেষ নয়, বর্তমান সময়ের তারকাদের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন জয়। তিনি লেখেন, ‘আর বর্তমানে যারা হিট তারাও কি ভবিষ্যতে এ রকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক পপির। দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে বিয়ে করে সংসারি হওয়ার পাশাপাশি এক পুত্রসন্তানের মা হয়েছেন পপি।