logo
Advertisement

অ্যালবাম আনছেন জেফার

এশিয়া পোস্ট বিনোদন
অ্যালবাম আনছেন জেফার
ছবি: জেফার রহমান

শোবিজের জনপ্রিয় গায়িকা জেফার রহমান। গানের পাশাপাশি অভিনয়েও দারুণ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এবার ভক্তদের সুখবর দিলেন গায়িকা। জানা গেছে, একক গান নয়, অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন জেফার।

Advertisement

ছবি: জেফার রহমানের ফেসবুক থেকে নেওয়া
ছবি: জেফার রহমানের ফেসবুক থেকে নেওয়া

নতুন অ্যালবামে শুধু কণ্ঠশিল্পী নয়, সুরকার জেফারেরও একটি নিরীক্ষাধর্মী আয়োজন থাকবে। গায়িকার ভাষ্য, বহুদিন ধরে চলছে গান লেখা ও সুরের চর্চা তার। সংগীত নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন। নতুন অ্যালবামেও জেফারের সেই চিন্তাধারার ছাপ খুঁজে পাওয়া যাবে।

তবে নতুন অ্যালবামের নাম ও গানের সংখ্যা, সংগীতের ধরন–এসব বিষয়ে এখনও কিছু প্রকাশ করেননি জেফার। শিগগিরই অ্যালবামের বিস্তারিত সবাইকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে প্লেব্যাকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। শ্রোতা-দর্শকমহলেও দারুণ সাড়া ফেলেছে জেফারের গাওয়া গানগুলো।

ছবি: জেফার রহমানের ফেসবুক থেকে নেওয়া
ছবি: জেফার রহমানের ফেসবুক থেকে নেওয়া

এ ছাড়াও তিনি যে একজন সুরকার ও গীতিকার–সেই পরিচয় কিছুটা আড়ালেই ঢাকা পড়ে গেছে। নতুন অ্যালবামের মাধ্যমে তা সবার কাছে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করছেন এই গায়িকা।

মেলো-রোমান্টিক থেকে শুরু করে পপ-রক, টেকনো, ফোক ফিউশনসহ নানা ধরনের গানের পসরা সাজিয়ে শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন জেফার। অ্যালবামের ঘোষণা আসার পর উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। তাই আপাতত নতুন গানগুলো শোনার অপেক্ষায় তারা।