সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে কাউকে খুশি করার দরকার নেই: প্রভা

সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং প্রবাসে দেশের ভাবমূর্তি বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও জীবনবোধ থেকে এসব কথা বলেন তিনি।
নিজের জীবনের অনুভূতির কথা জানিয়ে প্রভা বলেন, ‘সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে অন্য কাউকে আলাদা করে খুশি করার দরকার নেই।’
পাশাপাশি বিদেশে অবস্থানকালীন বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমরা যখন দেশের বাইরে যাই, তখন কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। যে কারণে আমাদের আরও বেশি সচেতন থাকতে হয়। যাতে ভিনদেশিরা আমাদের ব্যবহার দেখে বলতে পারে—বাংলাদেশের মানুষ এত ভালো, তাদের আচরণ অনেক সুন্দর এবং তারা মেয়েদের সম্মান করে।’
এ সময় সচেতনতামূলক এই কথাগুলো বলার পর প্রভা তার বর্তমান ব্যস্ততা, চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।


