logo

বিরতির ঘোষণা দিয়ে মাহি বললেন, এটা বিদায় না

বিরতির ঘোষণা দিয়ে মাহি বললেন, এটা বিদায় না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি ছিল। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে মানের দিকেই মাহির বেশি নজর।  নাটকের ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের ব্যস্ততায় যখন তার সময় কাটে, ঠিক তখনই হঠাৎ বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

সামাজিকমাধ্যমে মাহির সক্রিয়তা বরাবরের মতোই বেশি। তবে এবার সেখানে কোনো আনন্দঘন মুহূর্ত নয়, বরং মন খারাপের এক বার্তা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

এক পোস্টে মাহি লিখেছেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী। কারণ, কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

তিনি আরও বলেন, তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।