ক্যানসারের কাছে হার মানলেন নৃত্য পরিচালক জাকির হোসেন

এশিয়া পোস্ট বিনোদন
ক্যানসারের কাছে হার মানলেন নৃত্য পরিচালক জাকির হোসেন
নৃত্য পরিচালক জাকির হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

Advertisement

তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের ব্যাঙ্গালুরুতেও গিয়েছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে গত শনিবার (২০ জুন) তাকে মহাখালীর ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে তিনি শেষ বিদায় নেন।

জাকির হোসেনের মৃত্যুতে ঢাকাই সিনেমায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নৃত্য পরিচালনার পাশাপাশি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।