logo

‘ক্ষমতার অপব‍্যবহার করেন বলে আপনাদের ওপর বিশ্বাস নষ্ট হয়’

‘ক্ষমতার অপব‍্যবহার করেন বলে আপনাদের ওপর বিশ্বাস নষ্ট হয়’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নামে পুলিশ। সামাজিক মাধ্যমে অভিযানের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অভিযান চলাকালে কয়েকজনকে মারধর করতে দেখা গেছে পুলিশকে, যা নেটিজেনরা ভালোভাবে নেননি। ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। 

অভিযান চলাকালে এক কিশোরকে চড় মারেন এক পুলিশ সদস্য। ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শবনম ফারিয়া।   

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব‍্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়! 

অভিনেত্রী লেখেন, আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত। আমরা চাই, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।