বিশালের নির্দেশনায় খায়রুল বাসার-সাদনিমা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। একের পর এক নাটকে অভিনয় করে অনেককে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। আরেক অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান, যিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন ছোট পর্দা ও ওটিটিতে। এবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে ‘আগলে রেখো আমায়’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন পরিচালক মাকসুদুর রহমান বিশাল।
নির্মাতা বলেন, একজন কফি শপের মালিক ও একজন ট্রাভেল ব্লগারের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী।