স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

অ্যানিমেশন দুনিয়ার জনপ্রিয় চরিত্র ‘মোয়ানা’ এবার বাস্তবের ফ্রেমে বড় পর্দায় ফিরছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্বজুড়ে মুক্তির দিন থেকেই সিনেমাটি দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। ২০১৬ সালের কালজয়ী গল্পটিকে লাইভ অ্যাকশন সংস্করণে রূপান্তর করেছেন পরিচালক টমাস কেল।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের সাহসী তরুণী মোয়ানা ও শক্তিশালী ডেমিগড মাউইয়ের বিপজ্জনক সমুদ্রযাত্রা নিয়ে সিনেমার গল্প। এতে অ্যানিমেশনের মতোই ‘মাউই’ চরিত্রে সশরীর অভিনয় করেছেন ডোয়াইন জনসন। তবে মোয়ানা চরিত্রে এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়ার।
অ্যানিমেশনের মূল কণ্ঠশিল্পী আউলিই ক্রাভালিও এবার অভিনয় না করলেও যুক্ত আছেন নির্বাহী প্রযোজক হিসেবে।
গানগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হলেও অতিরিক্ত সিজিআই ব্যবহারের কিছু সমালোচনা আছে। এর চোখধাঁধানো ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইন দর্শকদের চমৎকার অভিজ্ঞতা দেবে।




