Advertisement

ইমরান হাশমি ও আলিয়া ভাটের মধ্যকার সম্পর্ক কী?

এশিয়া পোস্ট বিনোদন
ইমরান হাশমি ও আলিয়া ভাটের মধ্যকার সম্পর্ক কী?
ইমরান হাশমি ও আলিয়া ভাট

ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন টু’ মুক্তির পরই ঝড় তুলেছে বক্সঅফিসে। মাত্র চার দিনেই ৯০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই সিনেমা। এরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা। এসবের মাঝেই এবার জানা গেলো, আলিয়া ভাটের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে ইমরানের। খবর: আনন্দবাজার

Advertisement

জানা গেছে, ইমরান-আলিয়ার পারিবারিক যোগসূত্রের নেপথ্যে রয়েছেন অভিনেতার দাদি ও অভিনেত্রী পূর্ণিমা। তার আসল নাম মেহেরবানু মহম্মদ আলী হলেও পর্দায় পূর্ণিমা নামেই পরিচিত। মেহেরবানুর বোন ছিলেন শিরীন মহম্মদ আলী। যিনি বলিউড নির্মাতা মহেশ ভাটের মা এবং আলিয়ার দাদি।

ইমরানের বাবা আনোয়ার হাশমি ও মহেশ ভাট সম্পর্কে চাচাতো ভাই। অন্যদিকে ইমরান- আলিয়ার দাদিরাও সম্পর্কে ছিলেন বোন। সেই সূত্র ধরেই ইমরান-আলিয়া মধ্যকার সম্পর্ক হলো ভাই-বোনের। একই পরিবারের সদস্য তারা।

চল্লিশের দশক থেকে বহু হিন্দি সিনেমায় কাজ করেছেন ইমরানের দাদি মেহেরবানু। অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি ‘জাঞ্জির’-এও দেখা যায় তাকে।