logo

তোমার এই হাসিমুখ আর দেখা হবে না: মাহি

তোমার এই হাসিমুখ আর দেখা হবে না: মাহি
কারিনা কায়সার ও মাহি। ছবি: কোলাজ

অবশেষে না ফেরার দেশে পাড়ি জিমিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় তাকে।

শুক্রবার (১৫ মে) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজের অনেকেই শোক প্রকাশ করেছেন। সেই কাতারে আছেন ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ সামিরা খান মাহি।

কারিনা কায়সারের একটি ছবি পোস্ট করে মাহি তার ফেসবুক পেজে লেখেন, তোমার এই হাসি মুখটা আর দেখা হবে না (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরবর্তীতে কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন।

কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ (প্রেশার) অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।