logo

আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না: অহনা 

আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না: অহনা 

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে! এ ঘটনায় আলভী ও তার মা নাসরিন সুলতানা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার।

ইকরার মৃত্যুর পর অনেকেই নিজেদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। সেই কাতারে আছেন অভিনেত্রী অহনা রহমান।

রোববার (৮ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো।এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না। মনে রাখবেন ‘আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।’

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন আলভী। 

ইকরার মৃত্যুর পর থেকে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় আছেন নেপাল থেকে দেশে ফিরেছেন কি না এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার সাম্প্রতিক পোস্টগুলোতে মন্তব্যের ঘরও বন্ধ রাখা হয়েছে।