logo
Advertisement

বিধ্বস্ত জন্মভূমির পাশে থাকার আহ্বান মনীষা কৈরালার

এশিয়া পোস্ট বিনোদন
বিধ্বস্ত জন্মভূমির পাশে থাকার আহ্বান মনীষা কৈরালার
ছবি: মনীষা কৈরালা

ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো নেপাল। চোখের সামনে জন্মভূমির এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ফলে সবাইকে নেপালের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।

Advertisement

নেপালের রাজধানী কাঠমান্ডুতে জন্ম মনীষার। দিন কয়েক আগেই সেখানে সপরিবারে জন্মদিন পালন করেন অভিনেত্রী। এরপরই এমন বিপর্যয় নেমে আসে নেপালে। তাই নিজের দেশের জন্য প্রার্থনা করার অনুরোধ করেন তিনি। মনীষা বলেন, আসুন এই কঠিন সময়ে একে-অপরের পাশে থাকি।

সম্প্রতি কাঠমান্ডুতে এক সংবাদমাধ্যম সম্মেলনে হাজির হয়ে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, যারা দুর্ভোগের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওদের জন্য মনেপ্রাণে প্রার্থনা করছি। আপনারা সকলে নেপালের জন্য প্রার্থনা করুন। ভৌগোলিক সীমানা ও ভেদাভেদ ভুলে, এই সময়ে অসহায় মানুষের পাশে থাকা উচিত।

তিনি আরও বলেন, বহু বছর আগে ভূমিকম্পের সময় ঘটেছিল এমনটা ঘটেছিল। সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। তবে প্রকৃতির এমন রুদ্ররূপ আগে কখনও দেখিনি। তাই প্রার্থনার পাশাপাশি এখন আমাদের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

গেলো ২৬ আগস্ট আগস্ট ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের কবলে পড়ে নেপাল। এখন পর্যন্ত ৬২৬ জন মারা গেছেন। অন্যদিকে নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজারেরও বেশি মানুষ। এমতাবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকারাও।

সূত্র: সংবাদ প্রতিদিনি