অভিনেতা বৈদ্যনাথ আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
রাশেদ মামুন অপু এশিয়া পোস্টকে বলেন, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। এ কারণে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন।
দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহা।