logo

পাকিস্তানি তারকা কানওয়াল আফতাবকে ঘিরে আবারও তোলপাড়

পাকিস্তানি তারকা কানওয়াল আফতাবকে ঘিরে আবারও তোলপাড়

পাকিস্তানি সোশ্যাল মিডিয়া তারকা কানওয়াল আফতাবের ব্যক্তিগত ভিডিও আবারও অনলাইনে ভাইরাল হয়েছে। এতে পাকিস্তানি বিনোদন জগতে তোলপাড় দেখা দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া ওই ভিডিও বিতর্কের কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি। ভিডিওটির সত্যতা প্রশ্নবিদ্ধ হলেও ঘটনাটি ডিজিটাল গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিয়ে একটি গুরুতর বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তানের ডিজিটাল প্ল্যাটফর্মে ২৮ বছর বয়সী কানওয়াল আফতাব ব্যাপক জনপ্রিয়।

কানওয়াল আফতাব সামাজিকমাধ্যমে স্বামী জুলকারনাইন সিকান্দার এবং মেয়ের সঙ্গে পারিবারিক জীবন যাপনের বিষয়বস্তু শেয়ার করে ভাইরাল হন। সোশ্যাল মিডিয়ায় তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে। গত বছর তার একটি কথিত ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়। এর পর সেটি প্রচুর সমালোচনা ও ট্রলিংয়ের জন্ম দেয়। সূত্র: বলিউড লাইফ

এর আগে ২০২১ সালে একবার কানওয়ালের আরেকটি ভিডিও ফাঁস হয়। সেই সময়ও অনেক শোরগোল পড়ে বিনোদন অঙ্গনে। একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন টিভি উপস্থাপক ও ইনফ্লুয়েন্সার মাথিরা মোহাম্মদ। টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রহমানও একই ধরনের ঘটনার মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্বদের এসব ঘটনায় তোলপাড় পাকিস্তানি বিনোদন ভুবন। ইমশা রহমান বিতর্কের মুখে ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

এসব ঘটনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতাদের গোপনীয়তা যে ঝুঁকিপূর্ণ, তা বোঝা যায়। অনেক সময় ভিডিওগুলো ভুয়া হলেও সেগুলোর কারণে প্রচণ্ড মানসিক চাপ ও সামাজিক সমালোচনার সম্মুখীন হতে হয়। এমনকি এ রকম পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।