logo

গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ

গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ
আদালত থেকে বের হয়ে সাংবাদিকের ওপর চড়াও হন পরীমনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় মেজাজ হারিয়ে এক গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত চত্বর ত্যাগ করার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় পরীমনিকে ওই সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে শোনা যায়, তুই আমার গায়ে হাত দিলি কেন? তবে যাকে উদ্দেশ্য করে পরীমনির অভিযোগ, সেই সাংবাদিক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেন আপনার গায়ে হাত দেব?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, জামিন পেয়ে গাড়িয়ে ওঠার ঠিক আগমুহূর্তে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং বিশৃঙ্খল পরিবেশের মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর মেজাজ হারান পরীমনি। এই সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

ভিডিওতে ওই সাংবাদিককে উদ্দেশ করে বলতে শোনা যায়, তুই আমার গায়ে হাত দিলি কেন? তুমি আমার সাথে সাহস দেখিয়েছ তো....! এসময় বারবার ওই সাংবাদিকে দিকে হাত উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পরীমনিকে। এ ছাড়া অভিনেত্রীর সঙ্গে থাকা অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনি টেনে হাত ছিলে ফেলছেন। তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে সেই সাংবাদিক বলেন, আমি আপনার গায়ে হাত দেয়নি। আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?

এর আগে সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর তার জামিন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীমনির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় পরীমনিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট