logo
Advertisement

‘মনস্টার’-এ জুটি বাঁধছেন নয়নতারা-সালমান

এশিয়া পোস্ট বিনোদন
‘মনস্টার’-এ জুটি বাঁধছেন নয়নতারা-সালমান
ছবি: নয়নতারা ও সালমান খান

সালমান খানের নতুন সিনেমা নিয়ে বরাবরই আগ্রহ তুঙ্গে ভক্ত-অনুরাগীদের। তার বহুল প্রতীক্ষিত সিনেমাটির নাম ‘মনস্টার’। এবার সেই ছবিতে বলিউড ভাইজানের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা নয়নতারা।

Advertisement

জানা গেছে, দিল রাজুর প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন ভামশি পেইডিপল্লি। যদিও এ বিষয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সিনেমায় অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন সালমান। ভামশি পেইডিপল্লির ও প্রযোজক দিল রাজুর সঙ্গে এটাই প্রথম কাজ অভিনেতার।

এদিকে প্রথবারের মতো নয়নতারার সঙ্গে সালমানের জুটি বাঁধার খবরে উচ্ছ্বসিত দুই তারকার ভক্ত-অনুরাগীরা। এরই মধ্যে দর্শকমহলেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সিনেমায় নয়নতারা-সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ অনেকেই।