logo

যৌন হেনস্তার শিকার দক্ষিণী গায়িকা স্বাগতা

যৌন হেনস্তার শিকার দক্ষিণী গায়িকা স্বাগতা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা স্বাগতা এস কৃষ্ণান এক সংগীত পরিচালকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হুমকির অভিযোগ এনেছেন। সম্প্রতি গায়িকা স্বাগতা যৌন হেনস্তার এ ঘটনাকে ‘মাদ্রাজ এপস্টেইন’ বলে আখ্যা দিয়েছেন।

গায়িকা স্বাগতার অভিযোগ, একজন নামি সংগীত পরিচালক তার স্টুডিওতে তাকে যৌন নির্যাতন ও হুমকি দেন। তিনি আরও অভিযোগ করেন, অন্য অনেক নারী একই ধরনের নির্যাতনের শিকার হলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। এ ঘটনায় স্বাগতা আইনি ব্যবস্থা নেবেন।

দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডেও বেশ কিছু কাজ করেছেন স্বাগতা। শাহরুখ খানের ‘দিল সে’ সিনেমায় এ আর রহমানের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছেন। এ ছাড়া তামিল সিনেমার শ্রোতাপ্রিয় ‘আলালিও’, ‘কায়েল’, ‘ইয়েনো পেন্নে’, ‘কাধাল কানমণি’র মতো গানের কণ্ঠ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল ‘শিবশঙ্করী টকস’-কে দেওয়া সাক্ষাৎকারে স্বাগতা ঘটনাটি বিচ্ছিন্ন নয় বলে অভিযোগ করেন। ওই ব্যক্তির একই ধরনের অন্যায় আচরণের জন্য অনেকে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান বলেও জানান। সাক্ষাৎকারে ওই পরিচালকের নাম উল্লেখ না করে তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করতে চান বলে জানান। সূত্র: ইন্ডিয়া টুডে

স্বাগতা বলেন, সংগীত পরিচালক তার স্টুডিওকে নিরাপদ বলে মনে করেন। শব্দরোধী ঘরটি গোপন ক্যামেরাসহ সিসিটিভি ক্যামেরায় সজ্জিত ছিল। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার রেকর্ড করা ফুটেজ তাকে হুমকি ও ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল।’

গায়িকা এপস্টেইন ফাইলসের কথা উল্লেখ করে বলেন, ওই মিউজিক ডিরেক্টর এ ধরনের কাজের ‘রাজা’ ছিলেন। ভয় ও সমর্থনের অভাবে আগে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। এখন স্বাগতা এস কৃষ্ণান আইনি ব্যবস্থা নেবেন, যেন অন্য কোনো নারী এ ধরনের দুর্ভোগের শিকার না হন।