logo
Advertisement

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়: বর্ষা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়: বর্ষা
আফিয়া নুসরাত বর্ষা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

২০১১ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ১৫ বছরের সংসারে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই বিতর্কে জড়াননি তারা। সম্প্রতি তাদের এই সফল ও সুখের দাম্পত্যজীবনের পেছনের রহস্য নিয়ে নীরবতা ভেঙেছেন বর্ষা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করা প্রসঙ্গে বর্ষা লেখেন, ‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। আপনার সময়, ব্যবহার, যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া বোঝায়।’

তিনি আরও লেখেন, ‘আপনি যদি সত্যি চান যে এই মানুষটা আপনার জীবনে সারাজীবন থাকুক তাহলে আপনার পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’

বর্ষা মনে করেন, কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরিবারের মানুষদের সঙ্গে যখন একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়।

সবশেষ অভিনেত্রী লেখেন, ‘কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়- সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’