Advertisement

সত্যিই কি ন্যাড়া করেছেন নয়নতারা

এশিয়া পোস্ট বিনোদন
সত্যিই কি ন্যাড়া করেছেন নয়নতারা
নয়নতারা

সামাজিকমাধ্যমে দক্ষিণী নায়িকা নয়নতারা ন্যাড়া করেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। ছবিগুলোতে দেখা যায়, নয়নতারার মাথায় চুল নেই। নেটিজেনদের দাবি, তিরুমালার মন্দিরে গিয়েই ন্যাড়া করেছেন অভিনেত্রী। খবর: আনন্দবাজার

Advertisement

নয়নতারা
নয়নতারা

সত্যিই কি এমন কাণ্ড ঘটিয়েছেন নয়নতারা—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে। জানা গেছে, অভিনেত্রীর তিরুমালা মন্দিরের ভাইরাল হওয়া ছবিগুলো আসল নয়। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

নয়নতারা
নয়নতারা

চলতি বছরের এপ্রিল মাসে তিরুমালা সফরের সময়ে নয়নতারার ছবিগুলো তোলা হয়েছিল। ভাইরাল ছবিতে তার পোশাক ও কানের দুল একই রাখা হলেও কৃত্রিমভাবে চুল সরিয়ে ন্যাড়া দেখানো হয়েছে।

এর আগেও এআই প্রযুক্তিকে ভুলভাবে ব্যবহারের মাধ্যমে তারকাদের নানা ধরনের ছবি ও ভিডিও বানানো হয়েছে সামাজিকমাধ্যমে। এতে বিব্ররতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। যদিও পরে সেসব ভুয়া প্রমাণিত হয়েছে।