দুর্গাপূজার আগেই চমক নিয়ে পর্দায় আসছেন প্রসেনজিৎ

দুর্গাপূজায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা ঘিরে বাড়তি উন্মাদনা থাকে দর্শকদের। প্রিয় তারকার সিনেমা দেখার অপেক্ষায় থাকেন তারা। তবে এবার দুর্গাপূজায় নয়, তার আগেই চমক নিয়ে পর্দা মাতাতে আসছেন অভিনেতা। খবর: টিভি নাইন বাংলা
‘ডাক্তারকাকু’ হয়ে পর্দায় আসছেন প্রসেনজিৎ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন পাবেল। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চলতি বছরের জুলাইতে সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন অভিনেতা।

সিনেমায় আদর্শ চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। রোগীর প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি ভালোবাসা ও নীতিবোধকে তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে।
‘ডাক্তারকাকু’ সিনেমায় প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, সুচন্দ্রাসহ অনেকেই। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।


