logo
Advertisement

পর্দায় আসছে অজয়ের ‘দৃশ্যম থ্রি’

এশিয়া পোস্ট বিনোদন
পর্দায় আসছে অজয়ের ‘দৃশ্যম থ্রি’
ছবি: অজয় দেবগন

মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ দিয়ে দর্শকমহলে ঝড় তোলেন বলিউড অভিনতো অজয় দেবগন। সিনেমার দ্বিতীয় কিস্তিও ব্যাপক সাড়া ফেলে সিনেপ্রেমী থেকে বক্স অফিসেও। এরপর থেকেই দর্শকদের অপেক্ষা তৃতীয় কিস্তির। অবশেষে পর্দায় আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম থ্রি’।

Advertisement

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জানা গেছে, চলতি বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয়ের এই সিনেমা। ঘোষণার পর থেকেই টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মাঝে। সিনেমার গল্পের সেই ২ অক্টোবরই মুক্তি পাবে তা আগেই জানানো হয়েছিল।

ছবি: অজয় দেবগনের ফেসবুক থেকে নেওয়া
ছবি: অজয় দেবগনের ফেসবুক থেকে নেওয়া

সোমবার সামাজিক মাধ্যমে ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’র একটি পোস্টার শেয়ার করেছেন অজয়। যেখানে দেখা যায়, অজয়ের রহস্যময় চোখ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’ এ ছাড়া পোস্টারেও লেখা রয়েছে, ‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’

ছবিটি নির্মাণ করেছেন অভিষেক পাঠক। এতে অজয় ছাড়া আরও অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজসহ অনেকেই।