logo
Advertisement

নির্যাতনের পর গাছে বেঁধে ইনফ্লুয়েন্সারের শরীরে আগুন

এশিয়া পোস্ট বিনোদন
নির্যাতনের পর গাছে বেঁধে ইনফ্লুয়েন্সারের শরীরে আগুন
মনজিৎ কৌর। ছবি এনডিটিভি থেকে নেওয়া

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাঞ্জাবি ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌর। তবে স্বাভাবিক মৃত্যু নয়, ভয়ংকর নির্যাতনের পর আগুন ধরিয়ে দেওয়া হয় তার শরীরে। গেল ২৬ আগস্ট আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। ২৮ বছর বয়সেই নিভে যায় তার জীবনপ্রদীপ।

Advertisement

জানা গেছে, গেলো ৩ জুলাই চণ্ডীগড় থেকে মনজিৎকে অপহরণ করে মোরিন্দায় নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে ভয়ংকর নির্যাতন শেষে একটি গাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। পরে এক ব্যক্তি আগুন নিভিয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থা খারাপ হলে অন্য আরেকটি হাসপাতালে নেওয়া হয় মনজিৎকে। সেখানে সপ্তাহখানেক অচেতন থাকার পর গেলো ৫ আগস্ট কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফেরে তার। এ সময় পরিবারকে ঘটনার বর্ণনা দেন মনজিৎ। এরপর অবস্থার আরও অবনতি হলে গেল ২৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন মনজিতের মা কান্তা দেবী। সেখানে তিনি উল্লেখ করেন, ৩ জুলাই রাতে শুভি এবং পিন্ডা নামের দুই ব্যক্তি গভীর রাতে মনজিৎকে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর একটি মদের দোকানের কাছে দেখা করতে ডাকে। অভিযুক্ত দুজনেই মনজিতের পূর্বপরিচিত ছিল। সেখানে পৌঁছানোর পর, অভিযুক্তরা তাকে জোর করে একটি গাড়িতে তুলে মোরিন্দায় নিয়ে যায়। এরপর নির্যাতন করে শরীরে আগুন ধরিয়ে হত্যা করে তাকে।

সেক্টর-৩৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদি লাল জানান, মনজিতের বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তার একটি ৭ বছরের ছেলেও আছে। অন্যদিকে পুলিশ সূত্র আরও জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্ক ছিল মনজিতের।

অভিযুক্ত শুবি ও পিন্ডাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি চণ্ডীগড় থেকে মরিন্দা পর্যন্ত পুরো এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন। সেই সঙ্গে পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি